চুয়াডাঙ্গার খাঁটি খেজুর গুড় — সুগন্ধ, স্বাদ, ঐতিহ্য ও বিশুদ্ধতার সেরা সমন্বয়
বাংলাদেশে খেজুর গুড়ের কথা উঠলেই প্রথমেই যে নামটি সবার মনে আসে তা হলো চুয়াডাঙ্গার গুড়। শত বছরের ঐতিহ্য, খাঁটি রস থেকে তৈরি, সুগন্ধি ও বিশুদ্ধ—এই গুড় শুধু দেশেই নয়, বিদেশেও সমান জনপ্রিয়। লন্ডন, আমেরিকা সহ প্রবাসীদের চাহিদায় চুয়াডাঙ্গার গুড় এখন আন্তর্জাতিক বাজারেও শক্ত অবস্থান তৈরি করেছে।
কেন চুয়াডাঙ্গার গুড় কিনবেন?
নিজস্ব খোলায় সংগ্রহ করা খেজুরের রসেই বানানো হয় গুড় ।প্রতিটি হাঁড়ির মুখে সাদা কাপড়/জালের সুরক্ষা যাতে পাখি বা কীটপতঙ্গ রসে ঢুকতে না পারে, সেজন্য প্রতিটি কলসির মুখ ঢেকে রাখা হয়। এর ফলে রস থাকে বিশুদ্ধ, আর গুড় হয় নিখুঁত মানের। ৭–৮ দিন ধরে খেজুর গাছকে শুকিয়ে তৈরি জিরেন কাটের পাটালি গুড় । জিরেন কাটের গুড় স্বাদে, ঘ্রাণে এবং গুণগত মানে সবার উপরে। এর রঙ, টেক্সচার এবং ঘনত্ব একে করে তোলে প্রিমিয়াম মানের গুড়। চুয়াডাঙ্গার প্রত্যন্ত এলাকার প্রায় ৮০০+গাছ থেকে সংগৃহীত রস দিয়ে তৈরি হয় এই প্রিমিয়াম কোয়ালিটি গুড়। যা একে করে অত্যন্ত সুগন্ধি, ঘন এবং প্রাকৃতিকভাবে মিষ্টি।চুয়াডাঙ্গার পাটালি গুড়, দানাদার ঝোলাগুড় এবং ঝোলা গুড় এই তিন ধরনের গুড় সরবরাহ করা হচ্ছে। সবধরণের গুড়ই ১ কেজি এবং ২ কেজি এবং ৫কেজির নিরাপদ প্যাকেজিংয়ে এ পাওয়া যাচ্ছে।
চুয়াডাঙ্গার খেজুর গুড় তৈরির প্রক্রিয়া
নভেম্বর মাসে গাছ পরিষ্কার করার মাধ্যমে প্রক্রিয়ার শুরু :প্রথমে গাছ পরিচ্ছন্ন করা হয়। এটি প্রস্তুতির প্রথম ধাপ।
৭–৮ দিন পর দ্বিতীয় ধাপ: শক্ত ছাল ছিলে নরম ছাল বের করা :এতে গাছ রস দেওয়ার উপযোগী হয়।
তারপর শুরু হয় গাছ ‘নলানো’ :নল লাগানোর মাধ্যমে রস সংগ্রহের পথ তৈরি করা হয়।
নভেম্বরের শেষ থেকে মার্চ পর্যন্ত রস আহরণ :গাছের গায়ে মাটির কলস বেঁধে রস সংগ্রহ শুরু হয়। প্রতিটি কলস ঢাকা থাকে পরিষ্কার জাল/কাপড়ে।
রস ফিল্টার করে বড় পাত্রে জ্বাল দেওয়া :রস যতটা সম্ভব টাটকা অবস্থায় চুলায় জ্বাল দেওয়া হয়। ফেনা যতবার দেখা দেয়, ততবার তুলে ফেলা হয়, যাতে গুণগত মান বজায় থাকে।
ঘন হয়ে গেলে তৈরি হয় পাটালি, দানাদার বা ঝোলা গুড় : রসের উপর নির্ভর করে তৈরি হয় বিভিন্ন ধরনের খেজুরের গুড়।
চুয়াডাঙ্গার গুড় কেন সেরা?
শুধুই প্রথম কাটের রস ব্যবহৃত
দ্বিতীয় বা তৃতীয় কাটের রস ব্যবহার করা হয় না।এ কারণেই রং, ঘ্রাণ ও স্বাদ হয় অনন্য।
১০০% রাসায়নিকমুক্ত :ফিটকিরি নেই,ইউরিয়া নেই,রঙ নেই, প্রিজারভেটিভ নেই। শুধুই খেজুরের বিশুদ্ধ রস দিয়ে তৈরি।
সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত ও নিরাপদ :হাঁড়ি–পাতিল জীবাণুমুক্ত, রস সংগ্রহে ব্যবহৃত পাত্র পরিষ্কার, চুলার চারপাশ পরিচ্ছন্ন ।
চুয়াডাঙ্গার গুড়ের ধরন : দানাদার গুড়,পাটালি গুড়,ঝোলা গুড় । এর মধ্যে পাটালি গুড় জনপ্রিয়তার শীর্ষে।
খেজুর গুড়ের স্বাস্থ্য উপকারিত
আয়রন, ক্যালসিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ:রক্তস্বল্পতা দূর করতে সহায়ক।
হজমশক্তি বৃদ্ধি করে :শরীর গরম রাখে।
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় :শীতকালে সর্দি–কাশিতে উপকারী।
ওজন কমাতে সহায়তা:রিফাইন্ড চিনির তুলনায় স্বাস্থ্যকর।
(ডায়াবেটিস রোগীদের চিকিৎসকের পরামর্শ নিতে হবে।)
গুড় কেনার সময় যেসব বিষয় খেয়াল করবেন
রঙ – অস্বাভাবিক উজ্জ্বল নয়
ঘ্রাণ – প্রাকৃতিক সুগন্ধ
টেক্সচার – ঘন ও অমিশ্রণহীন
উৎস – বিশ্বস্ত ব্র্যান্ড বা উৎপাদক (চুয়াডাঙ্গার গুড়)
চুয়াডাঙ্গার গুড়ের ব্যবহার: পিঠা–পুলি,পায়েশ,গুড়ের সন্দেশ,চা ও মিষ্টান্ন,দৈনন্দিন রান্নায় চিনি বিকল্প হিসেবে ।
সংরক্ষণ পদ্ধতি :
মাটির পাত্রে রাখা সবচেয়ে ভালো
শীতল ও শুকনো স্থানে সংরক্ষণ
আর্দ্রতা থেকে দূরে রাখা জরুরি
পাটালি গুড়ের জীবনচক্র
১) জিরান (প্রথম রাতের রস) — সর্বোৎকৃষ্ট
২) দোকাট — মাঝারি মান
৩) ঝরা — সবচেয়ে কম মিষ্টি
গুড়ের পার্শ্বপ্রতিক্রিয়া: অতিরিক্ত খেলে—
ওজন বাড়ে.রক্তে শর্করা বাড়ে,দাঁতের ক্ষতি, হজম সমস্যা।
সুতরাং পরিমিত মাত্রায় খাওয়া জরুরি।
Pure Date Palm Jaggery of Chuadanga — A Perfect Blend of Aroma, Taste, Tradition & Purity
When it comes to date palm jaggery in Bangladesh, the first name that comes to mind is Chuadanga Gur. With a century-old tradition, made from pure sap, rich in aroma and completely natural—this jaggery is loved not only in Bangladesh but also abroad. Due to high demand from expatriates in London, the USA, and other countries, Chuadanga’s jaggery has secured a strong position in the international market.
Why Should You Choose Chuadanga Jaggery?
Made from freshly collected date palm sap in local clay ovens.
Each pot is covered with a clean cloth/net to prevent birds or insects from entering, ensuring purity and hygiene.
The jaggery is made from sap collected after drying the tree for 7–8 days, known as Jiren-Cut Patali Gur—the finest in taste, aroma, and quality.
Its color, texture, and thickness make it a premium-grade product.
The sap comes from more than 800+ trees in remote areas of Chuadanga, resulting in a rich, fragrant, and naturally sweet jaggery.
Three varieties are supplied: Patali Gur, Granular Jaggery, and Liquid Jaggery (Jhola Gur)—available in 1 kg, 2 kg, and 5 kg secure packaging.
How Chuadanga Date Palm Jaggery is Made
November — Cleaning the trees:
The process begins with thoroughly cleaning the tree.
After 7–8 days — Removing the hard bark:
The outer bark is peeled to reveal the soft inner layer, making the tree ready to produce sap.
Installing the spout (Nola):
A channel is created to collect sap.
Late November to March — Sap collection:
Clay pots are tied to the tree to collect sap, each covered with cloth/net for protection.
Filtering and boiling the sap:
Fresh sap is boiled immediately. Foam is removed repeatedly to maintain quality.
Thickening into different types of jaggery:
Depending on the sap, Patali, Granular, or Liquid jaggery is produced.
What Makes Chuadanga Jaggery the Best?
✔ Only first-cut sap is used
No second or third extract—resulting in unmatched color, aroma, and taste.
✔ 100% Chemical-Free
No alum, no urea, no artificial color, no preservatives—just pure date palm sap.
✔ Completely Hygienic & Safe
Sterilized utensils, clean pots, and a clean cooking environment.
✔ Types of Jaggery
Granular Jaggery
Patali Jaggery
Liquid Jaggery (Jhola Gur)
Among these, Patali Jaggery is the most popular.
Health Benefits of Date Palm Jaggery
Rich in iron, calcium & antioxidants — helps reduce anemia
Improves digestion & keeps the body warm
Boosts immunity — helpful in winter colds and flu
May support weight loss — healthier than refined sugar
⚠ Diabetic patients should consult a doctor.
Things to Check When Buying Jaggery
✔ Color – Not unnaturally bright
✔ Aroma – Naturally fragrant
✔ Texture – Thick and impurity-free
✔ Source – Trusted brand/producer (Chuadanga jaggery)
Uses of Chuadanga Jaggery
Pitha–puli (rice cakes), payesh (rice pudding), sandesh, tea, desserts, and as a natural alternative to sugar in daily cooking.
Storage Guidelines
Best stored in a clay pot
Keep in a cool, dry place
Protect from moisture
Life Cycle of Patali Jaggery
Jiran (first-night sap) — Best quality
Dokat — Medium grade
Jhora — Least sweet
Side Effects of Excess Consumption
⚠ May cause weight gain
⚠ Increases blood sugar
⚠ Can damage teeth
⚠ May cause digestive issues







Reviews
There are no reviews yet.