chuadangargur

আটা

পুষ্টিগুণে আটা এগিয়ে আছে ময়দার চেয়ে। হজমশক্তির জন্য ফাইবার একটি বড় উপাদান, যা কোষ্টকাঠিন্য দূর করতেও সাহায্য করে। ময়দার চেয়ে আটায় অনেক বেশি ফাইবার থাকে। এ কারণে হজম ভালো হয়। পেট পরিষ্কার করতে সহায়তা করে। গমের গ্লুটেন একটি মজার ক্যারেক্টার, যা বেশি হলে পেট ফাঁপা হয়ে হজমে বাধা দেয়। এই গ্লুটেন ময়দায় বেশি আর আটায় কম থাকে। আটার গ্লুটেন ফাইবারের সঙ্গে ভারসাম্য বজায় রেখে হজমকে সহজ করে। এ ছাড়া আটা কোষ্ঠকাঠিন্য, পাইলস, ডাইভার্টিকুলাইটিস প্রতিরোধে সহায়ক।

Scroll to Top