chuadangargur

Sale!

দানাদার গুড় 5kg (ফ্রী: দেশি গমের লাল আটা 1kg+ চালের আটা 1kg)

Original price was: 3,200.00৳ .Current price is: 2,250.00৳ .

কেন চুয়াডাঙ্গার গুড় ? 

নিজস্ব খোলায় সংগ্রহ করা খেজুরের রসেই বানানো হয় গুড় ।

প্রতিটি হাঁড়ির মুখে থেকে জালের সুরক্ষা ।

ধীরে ধীরে 7 থেকে 8 দিন শুকিয়ে জিরেন কাটে তৈরি হয় এই গুড় ।

চুয়াডাঙ্গা জেলার প্রত্যন্ত অঞ্চলের প্রায় 800 গাছের রসের মিশেলে তৈরি হয় এই গুড় ।

চুয়াডাঙ্গার খাঁটি খেজুর গুড় — সুগন্ধ, স্বাদ, ঐতিহ্য ও বিশুদ্ধতার সেরা সমন্বয়

বাংলাদেশে খেজুর গুড়ের কথা উঠলেই প্রথমেই যে নামটি সবার মনে আসে তা হলো চুয়াডাঙ্গার গুড়। শত বছরের ঐতিহ্য, খাঁটি রস থেকে তৈরি, সুগন্ধি ও বিশুদ্ধ—এই গুড় শুধু দেশেই নয়, বিদেশেও সমান জনপ্রিয়। লন্ডন, আমেরিকা সহ প্রবাসীদের চাহিদায় চুয়াডাঙ্গার গুড় এখন আন্তর্জাতিক বাজারেও শক্ত অবস্থান তৈরি করেছে।

কেন চুয়াডাঙ্গার গুড় কিনবেন?

নিজস্ব খোলায় সংগ্রহ করা খেজুরের রসেই বানানো হয় গুড় ।প্রতিটি হাঁড়ির মুখে সাদা কাপড়/জালের সুরক্ষা যাতে পাখি বা কীটপতঙ্গ  রসে ঢুকতে না পারে, সেজন্য প্রতিটি কলসির মুখ ঢেকে রাখা হয়। এর ফলে রস থাকে বিশুদ্ধ, আর গুড় হয় নিখুঁত মানের। ৭–৮ দিন ধরে শুকিয়ে তৈরি জিরেন কাটা পাটালি গুড় । জিরেন কাটার গুড় স্বাদে, ঘ্রাণে এবং গুণমানে সবার উপরে।এর রঙ, টেক্সচার এবং ঘনত্ব একে করে তোলে প্রিমিয়াম মানের গুড়। চুয়াডাঙ্গার প্রত্যন্ত এলাকার প্রায় ৮০০+গাছ থেকে সংগৃহীত রস দিয়ে তৈরি হয় এই প্রিমিয়াম কোয়ালিটি গুড়। যা একে করে অত্যন্ত সুগন্ধি, ঘন এবং প্রাকৃতিকভাবে মিষ্টি।

 চুয়াডাঙ্গার খেজুর গুড় তৈরির প্রক্রিয়া 

 নভেম্বর মাসে গাছ পরিষ্কার করার মাধ্যমে প্রক্রিয়ার শুরু :প্রথমে গাছ পরিচ্ছন্ন করা হয়। এটি প্রস্তুতির প্রথম ধাপ।

 ৭–৮ দিন পর দ্বিতীয় ধাপ: শক্ত ছাল ছিলে নরম ছাল বের করা :এতে গাছ রস দেওয়ার উপযোগী হয়।

তারপর শুরু হয় গাছ ‘নলানো’ :নল লাগানোর মাধ্যমে রস সংগ্রহের পথ তৈরি করা হয়।

নভেম্বরের শেষ থেকে মার্চ পর্যন্ত রস আহরণ :গাছের গায়ে মাটির কলস বেঁধে রস সংগ্রহ শুরু হয়। প্রতিটি কলস ঢাকা থাকে পরিষ্কার জাল/কাপড়ে।

রস ফিল্টার করে বড় পাত্রে জ্বাল দেওয়া :রস যতটা সম্ভব টাটকা অবস্থায় মাটির চুলায় জ্বাল দেওয়া হয়। ফেনা যতবার দেখা দেয়, ততবার তুলে ফেলা হয়, যাতে গুণগত মান বজায় থাকে।

ঘন হয়ে গেলে তৈরি হয় পাটালি, দানাদার বা ঝোলা গুড় : রসের উপর নির্ভর করে তৈরি হয় বিভিন্ন ধরনের খেজুরের গুড়।

চুয়াডাঙ্গার গুড় কেন সেরা? 

শুধুই প্রথম কাটের রস ব্যবহৃত

দ্বিতীয় বা তৃতীয় কাটের রস ব্যবহার করা হয় না।এ কারণেই রং, ঘ্রাণ ও স্বাদ হয় অনন্য। 

১০০% রাসায়নিকমুক্ত :ফিটকিরি নেই,ইউরিয়া নেই,রঙ নেই, প্রিজারভেটিভ নেই। শুধুই খেজুরের বিশুদ্ধ রস দিয়ে তৈরি।

সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত ও নিরাপদ :হাঁড়ি–পাতিল জীবাণুমুক্ত, রস সংগ্রহে ব্যবহৃত পাত্র পরিষ্কার, চুলার চারপাশ পরিচ্ছন্ন । 

চুয়াডাঙ্গার গুড়ের ধরন : দানাদার গুড়,পাটালি গুড়,ঝোলা গুড় । এর মধ্যে পাটালি গুড় জনপ্রিয়তার শীর্ষে।

খেজুর গুড়ের স্বাস্থ্য উপকারিত

 আয়রন, ক্যালসিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ:রক্তস্বল্পতা দূর করতে সহায়ক।

 হজমশক্তি বৃদ্ধি করে :শরীর গরম রাখে।

 রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় :শীতকালে সর্দি–কাশিতে উপকারী।

ওজন কমাতে সহায়তা:রিফাইন্ড চিনির তুলনায় স্বাস্থ্যকর।

(ডায়াবেটিস রোগীদের চিকিৎসকের পরামর্শ নিতে হবে।)

গুড় কেনার সময় যেসব বিষয় খেয়াল করবেন

রঙ – অস্বাভাবিক উজ্জ্বল নয়
ঘ্রাণ – প্রাকৃতিক সুগন্ধ
টেক্সচার – ঘন ও অমিশ্রণহীন
উৎস – বিশ্বস্ত ব্র্যান্ড বা উৎপাদক

চুয়াডাঙ্গার গুড়ের ব্যবহার: পিঠা–পুলি,পায়েশ,গুড়ের সন্দেশ,চা ও মিষ্টান্ন,ভাতের সঙ্গে,দৈনন্দিন রান্নায় চিনি বিকল্প হিসেবে ।

সংরক্ষণ পদ্ধতি :

মাটির পাত্রে রাখা সবচেয়ে ভালো
শীতল ও শুকনো স্থানে সংরক্ষণ
আর্দ্রতা থেকে দূরে রাখা জরুরি

পাটালি গুড়ের জীবনচক্র 

১) জিরান (প্রথম রাতের রস) — সর্বোৎকৃষ্ট
২) দোকাট — মাঝারি মান
৩) ঝরা — সবচেয়ে কম মিষ্টি

গুড়ের পার্শ্বপ্রতিক্রিয়া: অতিরিক্ত খেলে—
ওজন বাড়ে.রক্তে শর্করা বাড়ে,দাঁতের ক্ষতি, হজম সমস্যা । ]

সুতরাং পরিমিত মাত্রায় খাওয়া জরুরি।

Chuadanga’s Pure Date Palm Jaggery — The Perfect Blend of Aroma, Taste, Tradition & Purity

When it comes to date palm jaggery in Bangladesh, the first name that comes to everyone’s mind is Chuadanga Jaggery or Chuadangar Gur. With its century-old tradition, pure sap, rich aroma, and natural taste, this jaggery is loved not only in Bangladesh but also abroad. Due to its huge demand among expatriates in London, America, and many other countries, Chuadanga jaggery is gradually making a strong position in the international market.

Why Should You Buy Chuadanga gur or Jaggery?

  • The jaggery is made from pure date palm sap collected directly in traditional clay pots.
  • Each pot is covered with a white cloth/net to prevent birds or insects from entering, ensuring perfect purity.
  • The famous “Jeeren Kata PatalI Jaggery” is made by drying the sap for 7–8 days.
  • This jeeren-cut jaggery is superior in taste, aroma, quality, color, texture, and density—making it a premium-grade product.
  • Sap is collected from 800+ date palm trees in the remote areas of Chuadanga, ensuring rich fragrance, natural sweetness, and exceptional thickness.

Traditional, Pure & Hygienic Jaggery Production Process

1. Cleaning the tree in November

The process begins by cleaning the tree—this is the preparation stage.

2. After 7–8 days: removing the hard bark

Softening the surface makes the tree ready to produce sap.

3. “Nola” insertion

A small channel is made to allow the sap to drip through a bamboo pipe (nola).

4. Sap collection from late November to March

Clay pots are tied to the tree to collect sap. Every pot is covered with a clean cloth/net.

5. Sap filtration and boiling

The fresh sap is filtered and boiled in large pots over earthen stoves.
Foam is removed repeatedly to maintain quality.

6. Transformation into jaggery

Depending on the consistency of sap, patalI, granular, or liquid jaggery is produced.

Why Chuadanga Jaggery Is the Best

✔ Uses Only First-Cut Sap

No second or third extraction is used. This ensures exceptional color, aroma, and flavor.

✔ 100% Chemical-Free

No alum, no urea, no artificial color, no preservatives.
Only pure, natural date palm sap.

✔ Completely Hygienic

Sterilized pots, clean collection vessels, and tidy surroundings guarantee safety and cleanliness.

Types of Chuadanga Jaggery

Health Benefits of Date Palm Jaggery

  • Rich in iron, calcium & antioxidants — helps reduce anemia
  • Improves digestion & keeps the body warm
  • Enhances immunity, effective for cold & cough
  • Helps in weight management — healthier than refined sugar
    (Diabetic patients should consult a doctor before consumption.)

Things to Check When Buying Jaggery

  • Color – not overly bright or artificial
  • Aroma – natural date palm fragrance
  • Texture – thick and free of impurities
  • Source – trustworthy brand or producer

Uses of Chuadanga Jaggery

Perfect for:
Pitha–puli, payesh, jaggery sweets, tea, desserts, rice, and as a natural sugar substitute in daily cooking.

Storage Instructions

  • Best stored in a clay pot
  • Keep in a cool and dry place
  • Protect from moisture

Lifecycle of Patali Jaggery

  1. Jeeran (First-night sap) — premium and highest quality
  2. Dokat — medium quality
  3. Jhora — least sweet

Possible Side Effects of Excessive Consumption

  • Weight gain
  • Raised blood sugar levels
  • Tooth decay
  • Digestive discomfort

So, moderation is essential.

Order Easily from Chuadangar Gur

Order your pure winter-special gur in just a few clicks:
https://chuadangargur.pciblock.com

 01857965873 (WhatsApp Only)

Reviews

There are no reviews yet.

Be the first to review “দানাদার গুড় 5kg (ফ্রী: দেশি গমের লাল আটা 1kg+ চালের আটা 1kg)”

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top